লিবিয়ার বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭০ জন স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সক্রিয় সহযোগিতা ছিল।
বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

0 Comments