গত ৬ মে দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত তিনি মালকাজগিরি থানার কাছের একটি বাসস্ট্যান্ডে সাধারণ নারীর বেশে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে কোনো নিরাপত্তারক্ষী বা পুলিশি প্রটোকল ছিল না। সাধারণ পোশাকে থাকায় উপস্থিত কেউ বুঝতে পারেননি যে তিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।
কমিশনার সুমতির তথ্য অনুযায়ী, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ জন পুরুষ তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। তাদের মধ্যে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন ছিল, তেমনি শিক্ষার্থী ও তরুণদের সংখ্যাও কম ছিল না।
এই অভিজ্ঞতার মাধ্যমে শহরের রাস্তায় নারীদের বাস্তব পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার চিত্র আরও স্পষ্টভাবে উঠে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments