আটককৃত ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমানের ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), অন্যান্যরা হলেন হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪) ও মো. জহুরুল ইসলাম (৪৫)।
স্থানীয়রা জানায়—মধ্যরাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকাবাসী ৭ জনকে আটক করেছে। পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। আর তেলগুলো পরবর্তী নিলামের ব্যবস্থা করা হবে।

0 Comments