কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) উপজেলার ভাওয়াল গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঋত্বিক সাহা ওই গ্রামের টিপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments