বৃন্দাবন সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃন্দাবন কলেজ শাখার সক্রিয় কর্মী জাহিদুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এবং সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান মরহুম জাহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন।
নেতৃদ্বয় বলেন, জাহিদুল ইসলাম ছিলেন একজন ভদ্র, মেধাবী ও সংগঠনপ্রাণ ছাত্রনেতা। তার অকাল মৃত্যুতে ছাত্রসমাজ ও সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর নিকট তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

0 Comments