Header Ads Widget

Responsive Advertisement

বাহুবলে বাস চাপায় বিএনপি নেতা নিহত

 


হবিগঞ্জের বাহুবল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০)।


সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন মনিরুজ্জামান খান ফারুক। পথে মৌচাক এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহত মনিরুজ্জামান খান ফারুক উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি পালিয়ে যাওয়ায় এখনো তাদের আটক করা সম্ভব হয়নি।


মনিরুজ্জামান ফারুকের আকস্মিক মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments