Header Ads Widget

Responsive Advertisement

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর তথ্য ও কাগজপত্র যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে এসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমও শুরু হয়েছে।


রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা শিক্ষা অফিসারদের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


চিঠিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। পাশাপাশি জমা দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতাও নিশ্চিত করতে হবে। বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত প্রক্রিয়া আগের সরকারের সময়েই সম্পন্ন হয়েছিল।


উল্লেখ্য, পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

Post a Comment

0 Comments