Header Ads Widget

Responsive Advertisement

গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা



 গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আমিন (৪০)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।


কালিয়াকৈর থানার ইনস্পেক্টর (অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল কাজ করছে।


পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ গরু চোর চক্র পিকআপ ভ্যানে করে বাগচালা এলাকা অতিক্রম করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা আশপাশের মানুষকে ডাক দেন। পরে এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়।


একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই তিনজনের মৃত্যু হয়েছিল।


এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Post a Comment

0 Comments